
আগামী ২৬ জুলাই বরুড়ার গণমানুষের প্রিয় অনলাইন নিউজপোর্টাল “SN Online Tv” ৬ষ্ঠ বর্ষ পেরিয়ে ৭ম বর্ষে পদার্পণ করছে। এই বিশেষ দিনে নিউজপোর্টালটির সাথে সংশ্লিষ্ট সকল প্রতিনিধি, কলাকৌশলী ও পাঠক-শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন।
বরুড়া উপজেলার প্রতিদিনের তাজা খবর, রাজনীতি, সমাজসেবা এবং জনকল্যাণমূলক বিষয়গুলো নিখুঁত ও নিরপেক্ষভাবে তুলে ধরে ‘SN Online Tv’ আজ সবার আস্থা অর্জন করেছে। পেজে ঢুকলেই বরুড়ার সার্বিক চিত্র একনজরে দেখতে পাওয়ার এই সুন্দর প্রয়াস সত্যই প্রশংসনীয়।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সত্যের পক্ষে আপসহীন থেকে ‘SN Online Tv’ বরুড়াবাসীর সেবায় নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাক, এই শুভকামনা রইল।
অভিনন্দনে:
বাহাদুরুজ্জামান (বাহাদুর)
সাবেক মেয়র, বরুড়া পৌরসভা।

নিজস্ব প্রতিবেদক 

























