
আসসালামু আলাইকুম।
আমাদের প্রিয় উপজেলা বরুড়াকে নিয়ে সংবাদ পরিবেশনের গৌরবময় যাত্রা শুরু করেছিল SN Online TV। আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৬ জুলাই প্রতিষ্ঠানটি সফলভাবে ৬ষ্ঠ বছর পূর্ণ করে ৭ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই মাহেন্দ্রক্ষণে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে SN Online TV পরিবারের সকল সদস্য, সাংবাদিক ও কলাকুশলীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই অনন্য পথচলা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে, এই প্রত্যাশা করি।

মহান আল্লাহর দরবারে দোয়া করি, SN Online TV দিন দিন আরও অনন্য সাফল্য অর্জন করুক এবং বরুড়াসহ দেশের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে সুদীর্ঘকাল এগিয়ে যাক। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী!
শুভেচ্ছান্তে,
ফাহাদুল ইসলাম
ফ্যাশন ডিজাইনার
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোডাকশন), মিরর (Mirror)

নিজস্ব প্রতিবেদক 























