
কুমিল্লার বরুড়া উপজেলা সরকারি হাসপাতালের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ ০৭ আগস্ট (শুক্রবার) ফজরের নামাজের পর পথচারীরা হাসপাতালের সামনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি পাওয়ার পর প্রথমে তাকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবে ধারণা করা হয়েছিল। তবে পরবর্তীতে খোঁজ নিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের নাম নারায়ন। তিনি বরুড়া পৌরসভার কাসেড্ডা গ্রামের মনমোহনের ছেলে।
জানা গেছে, নারায়ন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বরুড়া সরকারি হাসপাতালেই একাধিকবার চিকিৎসা গ্রহণ করেছিলেন।
ধারণা করা হচ্ছে, রাতে ঘুরে বেড়ানোর কোনো এক পর্যায়ে অসুস্থতাজনিত কারণে হাসপাতালের সামনে তার মৃত্যু হয়।

বরুড়া প্রতিনিধি 
























