
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলমে আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো: তানিমুল হাসান বায়জিদ (১৩) গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ বায়জিদ ঝলম এলাকার ঝলম মৌলভী বাড়ির মোঃ জাকারিয়ার ছেলে। ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো সে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলেও পরবর্তীতে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে ফিরে না আসায় স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি চালান। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত শিক্ষার্থীর সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন, তবে অনতিবিলম্বে নিচের যেকোনো একটি নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হচ্ছে:
📞 মোবাইল: 01874503965 / 01878638410
(মানবিক কারণে সংবাদটি শেয়ার করে শিশুটিকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ভূমিকা রাখুন।)

নিজস্ব প্রতিবেদক 
























