, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরুড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং পৌর শহরের যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আসাদুজ্জামান রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। একই সাথে বরুড়া বাজারের যানজট নিরসনে পূর্ব গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং কিশোর গ্যাংসহ যে কোনো ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ছাড়া বাজারের যানজট কমিয়ে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন উপস্থিত সকলে।

​উক্ত অনুষ্ঠানে বরুড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬