, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ায় শিলমুড়ি-চেঙ্গাহাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

কুমিল্লার বরুড়া উপজেলার ৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিলমুড়ি থেকে চেঙ্গাহাটা যাওয়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সম্পূর্ণ বেহাল হয়ে পড়েছে। বর্তমানে সড়কটির বড় বড় গর্তে পানি জমে থাকায় যান চলাচল ও জনসাধারণের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে।

​গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শিলমুড়ি, বালুয়া, বড় লক্ষিপুর, খয়রাতপাড়া ও খাটাইয়াসহ প্রায় ১০-১৫টি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তাটির এমন জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার রোগীবাহী গাড়ি, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

​এই জনদুর্ভোগ লাঘবে বরুড়ার মাননীয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন সাহেবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী। জনগণের ভোগান্তি কমাতে সড়কটিতে আপাতত জরুরি ভিত্তিতে কিছু কংক্রিট ফেলে চলাচলের উপযোগী করার এবং পরবর্তীতে রাস্তাটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করার জোর দাবি জানানো হয়েছে।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ায় শিলমুড়ি-চেঙ্গাহাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬