, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুকে) প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়- কচুয়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এ এস আই (নিরস্ত্র)মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ কচুয়া পৌরসভাধীন কড়ইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ওই গ্রামের মোঃ শফিকের ছেলে সজিব(২২) নামক এক ব্যক্তিকে দেহ তল্লাশী করিয়া ১০০গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ( নং-৪৯) করা হয়েছে।

এদিকে একই দিনে এসআই(নিরস্ত্র) মৃদুল বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কচুয়া থানাধীন ০৬ নং উত্তর কচুয়া ইউপির ৭নং ওয়ার্ডস্থ দুলালের চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া উজানী গ্রামের অধিবাসী রফিকুল ইসলামের ছেলে সুমন(২১), একই গ্রামের মাশুকের ছেলে সুমন (২০), কে তাহাদের দেহ তল্লাশী করিয়া ০৪ পিস ইয়াবাসহ আটক করে। পৃথক এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে । মামলা নং-৫০।

অপরদিকে এসআই(নিরস্ত্র)/মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কচুয়া পৌরসভাধীন করইশ দক্ষিনপাড়া বাচ্চু মিয়ার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া একই উপজেলার আকিয়ারা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ সোহাগ(২৮) কে ০৯(নয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৫১।

গ্রেপ্তারকৃত সকল আসামিদেরকে সোমবার বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬