, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২৪ ঘন্টায় নতুন হাম রোগী ১,১২৫, মৃত্যু ৩

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ জন শিশু, যার মধ্যে ১৬০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে।

​আজ সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

​প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৮৩টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৯০ জন মারা গেছে।

​এই তিন মাসে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৭৭ হাজার ৭৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৭৩ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

২৪ ঘন্টায় নতুন হাম রোগী ১,১২৫, মৃত্যু ৩

প্রকাশের সময় : ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬