, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫

কুমিল্লার বরুড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে আটক করেছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫ জন কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং মাদক, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত ৫ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বরুড়া থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বরুড়ার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতদের মধ্যে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ২ জন, চুরির মামলায় ১ জন এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় ২ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি ১৫ জন কিশোরকে আটক করার পর বিস্তারিত যাচাই-বাছাই সাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়।

আদালতে সোপর্দকৃত আসামিরা হলেন– মাদক মামলার আসামি: ১. মো. তুহিন (২৮), পিতা: আমজাদ হোসেন প্র: বাহার, সাং: পূর্ব অসকতলা (বাঘমারা বাজার), লালমাই, কুমিল্লা; ২. রাসেল হোসেন (৩৪), পিতা: শাহজাহান মিয়া, সাং: চন্ডিপুর মঙ্গলমুড়া (৪ নং বারপাড়া ইউপি), সদর দক্ষিণ, কুমিল্লা। চুরির মামলার আসামি: মো. ইউসুফ আলী (৫২), পিতা: মো. মনু মিয়া, সাং: বাগমারা (আড্ডা বাজারের দক্ষিণে বড় বাড়ী), ১২ নং আড্ডা ইউপি, বরুড়া, কুমিল্লা। ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারার আসামি: ১. রনি রবি দাশ (২২), পিতা: রঞ্জিত রবি দাশ, সাং: বরুড়া বাজার, বরুড়া পৌরসভা; ২. শহিদুল ইসলাম পলাশ (৩৩), পিতা: কামাল হোসেন, সাং: নারায়নপুর, বরুড়া, কুমিল্লা।

থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫

প্রকাশের সময় : ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬