, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় সরকারি কর্মকর্তার বাসভবনে দুর্ধর্ষ চুরি

কুমিল্লার বরুড়া পৌরসভার পশ্চিমপাড়া মাস্টারপাড়া (সাবেক কলাবাগান) এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তার বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রাতে সংঘটিত এই চুরিতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল লুট হয়েছে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমদাদুল হকের বাসভবনে রাতের আঁধারে এই চুরির ঘটনা ঘটে। চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে ওই বাসায় প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ও ফিটিংস খুলে নিয়ে যায়।

​চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে: একটি পানির ইলেকট্রনিক মোটর, পাইপ, ৪ কয়েল বিদ্যুৎ তার, বাথরুমের ৮টি কলসহ বিভিন্ন স্যানিটারি ও আনুষাঙ্গিক মালামাল। এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা।

​হঠাৎ ঘটে যাওয়া এই চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় সরকারি কর্মকর্তার বাসভবনে দুর্ধর্ষ চুরি

প্রকাশের সময় : ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬