
কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন কিশোর অপরাধীকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে কঠোর সতর্কবার্তাসহ নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) বরুড়া থানা সূত্রে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী ও পরোয়ানা তামিল অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ কামরুল (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি বরুড়া উপজেলার ঝলম উত্তর বাজার (আলিমুদ্দিন বাড়ী) এলাকার মৃত কামাল হাসেনের ছেলে। এছাড়া ২০০ গ্রাম গাঁজাসহ উপজেলার কেমতলী (৩ নং উত্তর খোশবাস ইউপি) এলাকার মৃত আলী আজমের ছেলে মোঃ শাহআলম (৪৮)-কে গ্রেফতার করা হয়।
অন্যান্য অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানামূলে গালিমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ফরহাদ (২৮) এবং সামারী ট্রায়াল মূলে মগপুকুরিয়া (মজুমদার বাড়ী) এলাকার আজমত আলী মজুমদারের ছেলে মোঃ শাহাবুদ্দিন মজুমদার (৩৫)-কে গ্রেফতার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, গ্রেফতারি পরোয়ানা ও সামারী ট্রায়ালভুক্ত উক্ত ৪ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বরুড়া থানা পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক 











