, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

​’মামলা থেকে নাম কাটতে ৫ হাজার টাকা পাঠান’—বরুড়ায় পুলিশ সেজে প্রতারণা!

কুমিল্লার বরুড়ায় পুলিশ কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে নিরীহ মানুষদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এক সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি বরুড়া থানা পুলিশের নাম ব্যবহার করে শুরু হওয়া এই প্রতারণা চক্রের অপতৎপরতায় বিভ্রান্ত না হতে এবং অনাকাঙ্ক্ষিত লেনদেন থেকে বিরত থাকতে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

​ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৫ সেপ্টেম্বর খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজী গ্রামের বাসিন্দা আনিসুর রহমানের কাছে ০১৯৮৯২৪১৮৪৬ নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে বরুড়া থানার ‘এসআই কামরুল ইসলাম’ হিসেবে পরিচয় দেন এবং জানান—আনিসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা হয়েছে। প্রতারক ব্যক্তি আরও দাবি করে যে, সে নিজে খোঁজ নিয়ে আনিসের নির্দোষিতার প্রমাণ পেয়ে থানা থেকে তার নাম বাদ দিয়েছে। তবে জেলা ব্যুরো অফিস থেকে নাম পুরোপুরি কেটে দিতে হলে তাকে এখনই জেলায় উপস্থিত হতে হবে অথবা বিকাশ নম্বরে ৫,০০০ টাকা পাঠাতে হবে। আকস্মিক এই ঘটনায় চরম আতঙ্কিত ও মানসিকভাবে ভেঙে পড়েন আনিস।

​পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিক শাহ আলম অনুসন্ধান শুরু করেন এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের দৃষ্টি আকর্ষণ করেন। ওসি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিক খোঁজখবর শুরু করেন এবং নিশ্চিত করেন যে, এটি একটি প্রতারক চক্রের কাজ। তিনি জানান, বর্ণিত ফোন নম্বর কিংবা ওই নামের কোনো কর্মকর্তা বর্তমানে বরুড়া থানায় কর্মরত নেই।

​এ বিষয়ে স্থানীয় সাংবাদিক শাহ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক পোস্ট দিয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রতারক চক্রের এই চক্রান্ত প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

​’মামলা থেকে নাম কাটতে ৫ হাজার টাকা পাঠান’—বরুড়ায় পুলিশ সেজে প্রতারণা!

প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬