, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ার শ্রীপুর-বটতলী সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮০ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের শ্রীপুর থেকে বটতলী পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে নির্ধারিত মান না মেনে নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

​স্থানীয়দের ভাষ্যমতে, সড়কটির হেরিংবোন (এইচবিএম) অংশে নিয়মবহির্ভূতভাবে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সাব-বেইজের কাজে নিম্নমানের ইটের আদলা ও ঝামা ইট মেশানো হচ্ছে। এছাড়া সড়কের পুরোনো বেড থেকে তুলে নেওয়া ইটের খোয়া নতুন করে রোলার দিয়ে চাপ দেওয়া হচ্ছে, যা পোকাপোক্ত হওয়ার বদলে ভেঙে রাবিশে পরিণত হচ্ছে। বিশেষ করে জলাবদ্ধ বা নিচু স্থানগুলোতে এই নিম্নমানের সামগ্রী বেশি ব্যবহার করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

​তবে অনিয়মের এসব দাবি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা সহকারী প্রকৌশলী মাসুম খান এবং কাজের ঠিকাদার জসিম দুজনেই জানান, সড়ক সংস্কারের কাজ সিডিউল ও নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে।

​এ বিষয়ে বরুড়া উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

​কাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে সড়কটির নির্মাণসামগ্রী ল্যাবে পরীক্ষা করা এবং কর্তৃপক্ষকে দ্রুত সরেজমিনে পরিদর্শন করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ার শ্রীপুর-বটতলী সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

প্রকাশের সময় : ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬