, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ায় শীঘ্রই শুরু হচ্ছে ভাউকসার ইউনিয়ন পরিষদের নতুন ভবনের কাজ

কুমিল্লা বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসনিক ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নির্মাণকাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

​সম্প্রতি এক বার্তায় ভাউকসার ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ এই আনন্দসংবাদটি নিশ্চিত করেছেন।

​চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ বলেন, “আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ভাউকসার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের টেন্ডার কাজ সফলভাবে শেষ হয়েছে। আশা করছি খুব কম সময়ের মধ্যেই ঠিকাদার মূল কাজ শুরু করবেন।”

​তিনি আরও ব্যক্ত করেন যে, আধুনিক ও সুবিশাল এই ভবনটি নির্মিত হলে ইউনিয়নের সর্বস্তরের জনগণ এক ছাদের নিচে উন্নত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা পাবেন। এই ভবন বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের একটি বড় স্বপ্ন পূরণের পথে এলাকাটি আরও একধাপ এগিয়ে গেল।

​টেন্ডার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান। নতুন এই ভবন নির্মাণ শুরু হওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝেও বইছে আনন্দের আমেজ।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ায় শীঘ্রই শুরু হচ্ছে ভাউকসার ইউনিয়ন পরিষদের নতুন ভবনের কাজ

প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬