, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়া বাজারে এবার ভোরবেলায় চুরি, মোবাইল দোকান ফাঁকা, আতঙ্কে ব্যবসায়ীরা!

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৩২ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া পৌরসভা বাজারে চোর চক্রের উপদ্রব চরম আকারে ধারণ করেছে। গত ৯ জুনের বড় ধরনের চুরির রেশ কাটতে না কাটতেই আজ ২৮ জুন (রবিবার) ভোরে বাজারের পশ্চিম এলাকায় আবারো এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ এবং চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

​সর্বশেষ আজ ২৮ জুন (রবিবার) ভোর বেলায় বরুড়া পশ্চিম বাজারের “নুরহান টেলিকম এন্ড কম্পিউটার” দোকানে চুরির ঘটনা ঘটে। সুযোগ বুঝে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর দোকানের ভেতরে থাকা সবকটি মোবাইল ফোন এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। প্রকাশ্য দিবালোকের ঠিক আগ মুহূর্তে এমন চুরির ঘটনায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

​এর আগে গত ০৯ জুন ২০২৬ (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে বরুড়া বাজারের থানা রোড মধ্যম বাজার কাপুড়িয়া পট্টিতে এক যোগে ‘স্বর্ণ নিকেতন’, ‘ব্রজান্দ বস্ত্রালয়’ এবং ‘বাসন্তি বস্ত্রালয়’ তিনটি বড় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছিল।

চোর চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে দোকানগুলোর ওপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান কাপড় ও মালামাল লুটে নেয়।

পরদিন বুধবার সকালে দোকান খোলার পর ঘটনাটি জানাজানি হলে পুরো বাজারে চাঞ্চল্য তৈরি হয়। থানা সংলগ্ন এবং অত্যন্ত ব্যস্ততম একটি এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন।

​৯ জুনের চুরির ঘটনার পর বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বাজারের নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।

​তবে প্রশাসনের সেই আশ্বাসের পরেও আজ ২৮ জুন পুনরায় চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে নৈশ প্রহরী ও পুলিশি টহল জোরদার করার এবং এই চোর চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়া বাজারে এবার ভোরবেলায় চুরি, মোবাইল দোকান ফাঁকা, আতঙ্কে ব্যবসায়ীরা!

প্রকাশের সময় : ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬