, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সাথে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে ২০ জন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে, ফায়ার সার্ভিস।

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধস পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

জনপ্রিয়

জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬