
বরুড়া উপজেলার উন্নয়ন, সম্ভাবনা এবং স্থানীয় মানুষের সুখ-দুঃখের কথা নিরলসভাবে তুলে ধরে SN Online TV আগামী ২৬ জুলাই সফলভাবে ৭ম বর্ষে পদার্পণ করেছে। এই বিশেষ অর্জনে বরুড়াবাসীর পক্ষ থেকে আমি জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা।
বরুড়ার মা মাটি ও মানুষের কণ্ঠস্বর হয়ে SN Online TV যেভাবে বস্তুনিষ্ঠ তথ্য ও খবর পরিবেশন করে চলেছে, তা সত্যিই অনন্য। প্রতিষ্ঠানের দূরদর্শী পরিচালনা পর্ষদ, সাহসী সাংবাদিকবৃন্দ এবং সকল কলাকুশলীদের পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই।
সত্যের পথ ধরে আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আগামী দিনগুলোতে SN Online TV বরুড়ার প্রতিটি ঘরে গণমানুষের আস্থার প্রতীক হিসেবে আরও ছড়িয়ে পড়ুক, এই কামনা করি।
শুভকামনায়,
গাজী দেলোয়ার হোসেন
সাবেক সভাপতি, বরুড়া উপজেলা ছাত্রলীগ।
স্বত্বাধিকারী, মৌমিতা ট্রাভেলস এন্ড ট্যুরস।

নিজস্ব প্রতিবেদক 

























