
আগামী ২৬ জুলাই সাফল্যের ৬টি বছর পূর্ণ করে ৭ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে বরুড়া উপজেলার অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ডিজিটাল সংবাদ মাধ্যম ‘এসএন অনলাইন টিভি’ (SN Online Tv)। এই আনন্দঘন ও ঐতিহাসিক মুহূর্তে চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান, একঝাঁক তরুণ ও সাহসী সাংবাদিক, কলাকুশলী এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো দর্শক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
হাঁটি হাঁটি পা পা করে বিগত ৬টি বছর ধরে এসএন অনলাইন টিভি বরুড়ার প্রতিটি কোণ থেকে সঠিক, নির্ভুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের সামনে তুলে ধরেছে। বিশেষ করে এলাকার জীববৈচিত্র্য রক্ষা, স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনা এবং সর্বসাধারণের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এই মাধ্যমটি আমাদের জন্য একটি সঠিক দিকনির্দেশক হিসেবে কাজ করছে। জনগুরুত্বপূর্ণ ও তথ্যবহুল প্রতিটি প্রতিবেদন প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রত্যক্ষ উপকারে আসছে, যা অত্যন্ত আনন্দের এবং গর্বের।

আমার দৃঢ় বিশ্বাস, সততা, সাহসিকতা আর বস্তুনিষ্ঠতার এই ধারা বজায় রেখে এসএন অনলাইন টিভি আগামী দিনে বরুড়ার প্রতিটি মানুষের হৃদয়ে আরও স্থায়ী ও জনপ্রিয় আসন করে নেবে। জনগণের কল্যাণার্থে জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করি।
২৬ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে ‘এসএন অনলাইন টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশজোড়া সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে—
নেয়ামত হোসেন
শ্রেণি: দ্বাদশ, বিভাগ: মানবিক
রোল: ৫৩৮
বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, বরুড়া, কুমিল্লা।

নিজস্ব প্রতিবেদক 

























