, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তুরাগের নদী থেকে ৩ লাশ উদ্ধার, মেহেন্দীগঞ্জে নিহত ১; ৫ নেতাকর্মী এখনও নিখোঁজ কাতারে বরুড়ার রেমিট্যান্স যোদ্ধা রাসেলের মৃত্যু বরুড়ায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা রাজনীতি হতে হবে জনগণের সেবার জন্য: জনকল্যাণ পার্টির সভায় খায়রুল দেওয়ান জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় ছোটতুলাগাঁও মহিলা কলেজের বুশরা কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রেমিকা আটক; স্বামী পলাতক মাদক বিরোধী দিবসে বরুড়ায় ‘ভাব’-এর কর্মসূচি আজ শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের অবসর ও মরণোত্তর ভাতা ৪ লাখ ২৫ হাজার টাকা উন্নীত

বরুড়ায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা

কুমিল্লার বরুড়া উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে দিনব্যাপী এই মানবসেবামূলক কর্মসূচি সম্পন্ন হয়।

আজ ২৬ জুন (শুক্রবার) উপজেলার ঝলম ইউনিয়নের মহিদপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।

মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা কার্যক্রমে সার্বিক কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতা প্রদান করে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, কুমিল্লা এবং শংকর হাসপাতাল। এছাড়া রক্ত সংগ্রহ ও ক্যাম্প পরিচালনায় বিশেষ ভূমিকা রাখে ফ্রেন্ডস ব্লাড ব্যাংক, মহিদপুর গ্রামবাসী এবং প্রফেসর ডাক্তার রুহুল আমিন রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ইয়াসিন মিয়া ও শিক্ষার্থীবৃন্দ।

সমিতি সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রায় সহস্রাধিক (১,০০০+) রোগীকে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে চক্ষু পরীক্ষায় গুরুতর সমস্যা আক্রান্ত ১৩২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

ক্যাম্প চলাকালীন সময়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. শাহ আলম সভাপতি, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি (অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। মোহাম্মদ মনির হোসেন (সাধারণ সম্পাদক)। মো. আব্দুস সামাদ (সাবেক সাধারণ সম্পাদক)।আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া ও মো. মিজানুর রহমান জেড. এইচ. জহির (সহ-সভাপতি)। মো. নুরুল আমিন (যুগ্ম সাধারণ সম্পাদক)। মো. কামাল হোসেন (দপ্তর সম্পাদক)। মেহেদী হাসান শিশির (শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক)। মো. কামাল হোসেন ভূঁইয়া, মেহেদী হাসান এবং ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ (কার্যনির্বাহী সদস্য)। ডাক্তার মোশাররফ হোসেন (শিশু বিশেষজ্ঞ) আজীবন সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক। ডাক্তার মো. মুজাহিদুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্প পরিদর্শনকালে সমিতির সভাপতি ও অতিরিক্ত সচিব মো. শাহ আলম বলেন, “আমাদের লক্ষ্য বরুড়ার অবহেলিত ও দুস্থ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আজ যেভাবে বিপুল সংখ্যক মানুষ সেবা নিয়েছেন, তা আমাদের উদ্যোগকে সার্থক করেছে।”

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন জানান, এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও আরও বড় পরিসরে অব্যাহত থাকবে। বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

জনপ্রিয়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বরুড়ায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে