, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রাজনীতি হতে হবে জনগণের সেবার জন্য: জনকল্যাণ পার্টির সভায় খায়রুল দেওয়ান

  • ঢাকা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৭২ পড়া হয়েছে

বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান-এর নেতৃত্বে ‘সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন ২০২৬, শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিশু কল্যাণ পরিষদের সেমিনারকক্ষে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “একটি প্রকৃত জনকল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনগণের সেবা। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

​তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এবং দেশের প্রতিটি প্রান্তে জনকল্যাণমূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। তিনি তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে জনকল্যাণমূলক রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তা এবং দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বলেন, দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বার্থে সব দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার তাগিদ দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। রাজনীতিতে সৎ ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি আধুনিক ও সংস্কারমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​সভায় উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীরা চেয়ারম্যান খায়রুল দেওয়ান-এর দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আগামী দিনে দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

রাজনীতি হতে হবে জনগণের সেবার জন্য: জনকল্যাণ পার্টির সভায় খায়রুল দেওয়ান

প্রকাশের সময় : ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬