, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

​৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ; ঢাকার ২০০ স্পটে পুলিশের কড়া পাহারা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এই ৬ জেলায় মাঠে থেকে দায়িত্ব পালন করবেন সেনাসদস্যরা।

​সেনাবাহিনী মোতায়েন হওয়া জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম।

এদিকে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়টাতে রাজধানীর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও ফোর্স একযোগে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

​৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ; ঢাকার ২০০ স্পটে পুলিশের কড়া পাহারা

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬