, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ার আড্ডায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ১৩৬ পড়া হয়েছে

জেলাব্যাপী মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বরুড়ায় মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকাল ৫টায় বরুড়া থানাধীন ১২নং আড্ডা ইউনিয়নের আড্ডা বাজারে এই কর্মসূচি পালিত হয়।

কুমিল্লার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে কুমিল্লা সিটি কর্পোরেশনসহ জেলার সকল ইউনিয়ন ওয়ার্ডে একযোগে এই মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উপস্থিত সকলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

বরুড়া থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে চলবে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ার আড্ডায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬