প্রতিকূলতাকে জয় করে মোমবাতির আলোয় পড়াশোনা করে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অসাধারণ কৃতিত্বের সাথে জিপিএ-৫ (GPA-5.00) অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী সাইয়েদা ইয়াশফী আবেদীন সাওদা। সে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মনোহরপুর হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সাওদার বাবা জয়নাল আবেদীন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী এবং তার মা সালমা আক্তার একজন গৃহিণী।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাওদা সব বিষয়ে চমৎকার নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করলেও শুধুমাত্র বাংলা বিষয়ে তার 'এ প্লাস' মিস হয়েছে। অন্য সব বিষয়ে কাঙ্ক্ষিত ‘এ প্লাস’ আসলেও বাংলায় 'এ' গ্রেড আসায় সে এই বিষয়টি পুনঃমূল্যায়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে।
অদম্য মেধার পরিচয় দেওয়া সাওদা জানায়, পরীক্ষার প্রস্তুতি চলাকালে নিয়মিত মোমবাতির আলোয় বসে কঠোর পরিশ্রম ও পড়াশোনা করতে হয়েছে তাকে। নিজের এই সাফল্যের পেছনে সে বাবা-মায়ের অনুপ্রেরণা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সাওদা জানায়, সে একজন দক্ষ ও মানবিক গুণসম্পন্ন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার হতে চায়। বড় হয়ে চিকিৎসা সেবার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়ানোই তার প্রধান স্বপ্ন।
সাওদার এই সাফল্যময় অর্জনে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই স্বপ্ন ও ভবিষ্যৎ পথচলার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।