কুমিল্লার বরুড়া এলাকা থেকে মাদরাসার উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হয়েছেন আহমেদ জাবের নামের এক শিক্ষার্থী।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটি নিয়ে খাটলা আড্ডা বরুড়ার নিজ বাড়িতে যান জাবের। পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর (শনিবার) আনুমানিক দুপুর ১২টার দিকে তার মা তাকে বরুড়া থেকে 'বলাকা' বাসে উঠিয়ে দেন মাদরাসায় যাওয়ার জন্য। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে আর মাদরাসায় পৌঁছায়নি। বর্তমানে পরিবার তার কোনো সন্ধান পাচ্ছে না।
কোনো সহৃদয় ব্যক্তি যদি আহমেদ জাবেরের কোনো সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে: যোগাযোগের নম্বর: ০১৬১৩৭৪৪৯৮৯