কুমিল্লার বরুড়া উপজেলার গহিনখালি গ্রামের সাইফুল ইসলাম বাবুলের ছেলে সামি ভূঁইয়া (১৩) গত ১৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। সে কোটবাড়ি এলাকার 'খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স দারুসসুন্নাত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা'র শিক্ষার্থী।
পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) জোহরের নামাজের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ তাকে মাদ্রাসা এলাকাতেই দেখা গিয়েছিল। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও স্বজনরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ সামির সন্ধান পেতে স্বজনরা সর্বসাধারণের সহযোগিতা চেয়েছেন। কোনো দয়াবান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে নিম্নে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮১১৮৯২২৫০, ০১৮৯২৪৮০৮০৫