কুমিল্লার বরুড়ায় মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে নারীসহ তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বরুড়া দীঘির পাড় এলাকার মঞ্জুর স্ত্রী কুলছুম আক্তার (৪০) (পিতা: অহিদ মিয়া, মাতা: জোসনা বেগম), হাসপাতাল রোড এলাকার আব্দুল মতিনের ছেলে জাহেদ হোসেন (২০) (মাতা: জাহানারা বেগম) এবং পাঠানপাড়া এলাকার জাবেদ হোসেনের ছেলে ইরফান হোসেন (২১) (মাতা: ফাতেমা আক্তার)। তারা সকলেই বরুড়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অপরাধে তাদের আটক করে প্রত্যেকের ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।
অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।