কুমিল্লার বরুড়া উপজেলার ১১নং গালিমপুর ইউনিয়নের ঘোষ্পা গোডাউন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় চিকিৎসক মমতাজ ইসলাম (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঘোষ্পা গোডাউন সংলগ্ন সড়কে একটি বেপরোয়া গতির ট্রাক অনিয়ন্ত্রিতভাবে এসে পথচারীদের ধাক্কা দেয়। এতে স্থানীয় পরিচিত চিকিৎসক ডা. মমতাজ ইসলাম গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর বেপরোয়া ট্রাক চালকের শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।