কুমিল্লার বরুড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা দক্ষিণ জেলা তরিকত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি তার অনুসারী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুল দিয়ে বরণে ভূষিত করেন নবযোগদানকৃত নেতা আবুল কালাম আজাদ ও তার দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন নেতাদের আগমনে স্থানীয় বিএনপিতে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং বরুড়ায় দলটির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত জেষ্ঠ্য নেতৃবৃন্দ।