জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বরুড়ায় "নজরুল বর্ষ" উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা বিভাগের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১শে আগস্ট ২০২৬ (১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ), সোমবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।