কুমিল্লার বরুড়া উপজেলায় জমিতে ঘাস মারার ওষুধ দিতে গিয়ে মোঃ আরব আলী নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুগগাঁও দক্ষিণপাড়ার মোঃ জামাল হোসেনের বাবা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলবেলা নিজ জমিতে ঘাস মারার ওষুধ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আরব আলী। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আশঙ্কা করা হচ্ছে, জমিতে কাজ করার সময় দুর্ঘটনাবশত বা অসুস্থ হয়ে তিনি মারা যান।
তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।