কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন ‘ওরাই আপনজন’-এর যৌথ উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব বাবু মনিন্দ্র কিশোর মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ লিপি, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এবং বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, কুমিল্লা আঞ্চলিক স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, ডাঃ আবদুল মতিন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, কুমিল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ আলম শফি, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ মিজানূর রহমান জাফরী, মহিদপুর প্রফেসর রুহুল আমিন আর ডি ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ ইয়াছিন মিয়া, বরুড়া পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মুস্তফা জামান হানিফ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের মেধা ও নৈতিকতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।