কুমিল্লার বরুড়া উপজেলায় মাদক (ইয়াবা) সেবনের অপরাধে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার মুগুজি এলাকায় পরিচালনা করা অভিযানে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।
অভিযান পরিচালনাকালে দণ্ডিত ব্যক্তির কাছ থেকে ০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বরুড়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।