কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে বরুড়া উপজেলার সবকটি ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট (বুধবার) বিকেল ৪:৩০ মিনিটে ১নং আগানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বরুড়া থানা পুলিশের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মুস্তাহিম বিল্লাহ ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল)। আসাদুজ্জামান রনি, উপজেলা নির্বাহী অফিসার, বরুড়া। কায়সার আলম সেলিম, সভাপতি, বরুড়া উপজেলা বিএনপি ও উপজেলা কমিউনিটি পুলিশিং।
সমাবেশে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা মাদকের কুপল তুলে ধরে তরুণ সমাজকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।