নতুন নেতৃত্বকে বরণ এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের পাঁচ বছরের পথচলা উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক কার্যক্রম ও অর্জন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের বিগত দুই বছরের আয়-ব্যয়, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং বিভিন্ন অর্জন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
নবগঠিত কমিটিকে অনুষ্ঠানের সভাপতির মাধ্যমে শপথ বাক্য পাঠের মাধ্যমে সভাপতি দায়িত্ব দেওয়া হয় মো আজিজুর রহমান মিজান কে, সাধারণ সম্পাদক মো. এরশাদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন রিয়াদ দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এবং আলোকিত পোম্বাইশের এডহক কমিটি প্রধান সমন্বয়ক জনাব লায়ন মো. শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা. আবুল বাশার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, বরুড়া জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মো. মনিরুজ্জামান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফারুক আহমেদ, সংগঠনের উপদেষ্টা আবুল খায়ের, উপদেষ্টা জামিল হোসেন, এবং এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া কবির, অধ্যাপক শামীমা নাসরিন, অধ্যাপক আশিকুজ্জামান খান কিরণ, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মাহমুদ আক্তার টিংকু, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক কামরুজ্জামান জনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানবিক ও আলোকিত সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আলোকিত পোম্বাইশ যে ভাবে নিজ এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে আসছে, নিশ্চই তা প্রসংশনীয় ভবিষ্যতে সংগঠনের এরকম কার্যক্রম অব্যাহত রাখার জন্য গুরুত্বারোপ করেন তাঁরা।
উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরু করা আলোকিত পোম্বাইশ ইতোমধ্যে পাঁচ বছর পূর্ণ করেছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যরা। পরিশেষে অনুষ্ঠানের আলোচনার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘোষণা করা হয়।